জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন – দৈনিক আজকের জামালপুর

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন – দৈনিক আজকের জামালপুর

জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন – দৈনিক আজকের জামালপুর

মদন মোহন ঘোষ
জেলার শ্রেষ্ঠ ওসি হলেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। দেওয়ানগঞ্জ সাজা প্রাপ্ত ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার, সন্ত্রাস, মাদক, নাশকতা মামলার আসামী গ্রেফতারসহ সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করায় জামালপুর জেলার শ্রেষ্ঠ দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার জেলা পুলিশ সুপার ফারহানা ইয়াছমিন শ্রেষ্ঠ ওসিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন. দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম পিপিএমসহ জেলা পুলিশের উব্ধর্তন কর্মকর্তা বৃন্দ। চলতি বছর জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার সার্বিক অপরাধ নিয়ন্ত্রনের বিষয়ে ভূমিকা থাকায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় দেওয়ানগঞ্জ বিভিন্ন সামাজিক সংগঠনসহ নানা পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

Explore More Districts