জামালপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর

জামালপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর




জামালপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর



স্টাফ রিপোর্টার
জামালপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১৪ জুলাই দুপুরে জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহেল কাফি, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম সহ আরো অনেকে। এ সময় বক্তারা জামালপুর পৌরসভার ১২ ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে কাজ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা প্রদান করা সহ অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করে পানি আটকে রাখা ও গবা খালি খাল,বংশ খাল ও বানিয়া বাজার খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি এলজিইডি, জামালপুর পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে জলবদ্ধতা নিরসনে কাজ করার বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।


Explore More Districts