শেরপুরের রানীশিমুল ইউনিয়নের সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক – দৈনিক আজকের জামালপুর

শেরপুরের রানীশিমুল ইউনিয়নের সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক – দৈনিক আজকের জামালপুর




শেরপুরের রানীশিমুল ইউনিয়নের সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক – দৈনিক আজকের জামালপুর



ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার তিন আসনের রানীশিমুল ইউনিয়নের সার ডিলার আলম ট্রের্ডাসের স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানকে নিকে বিতর্ক ও মিথ্যা অপবাদের অভিযোগ উঠেছে। সিদ্দিকুর রহমান বৈধ কাগজ পত্র ও নিয়োগের শর্ত সাপেক্ষে সার ডিলার নিয়োগের জন্যে আবেদন করেন। তার কাগজপত্র ও শর্তগুলো পরীক্ষা নিরীক্ষা শেষে চুড়ান্ত ভাবে কর্তৃপক্ষ তাকে রানীশিমুল ইউনিয়নের সারের ডিলার হিসাবে নিযুক্ত করেন। দীর্ঘদিন যাবত সুনামের সাথে কীটনাশক ব্যবস্যা করে এলাকায় কৃষকের সেবা দিয়ে আসছেন। সারের ডিলার হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকার ব্যবসায়িক ভাবে শুত্রতার জের ধরে একটি চক্র তার নিযুক্ত ডিলার সিদ্দিকের বিরুদ্ধে আওয়ামীলীগের তকমা ও ৫ই আগষ্টের পর হত্যার আসামী আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে সার ডিলার সিদ্দিক জানান আওয়ামীলীগের আমি কোন পদে ছিলাম না কোন মিটিং মিছিলেও যাইনি। মামলা হয়েছিল তা তদন্তে আমার নাম অর্ন্তভ’ক্ত হয়নি বলে কোন মামলা নেই জানান। আমাকে ব্যবসায়িক শুত্রতার জের ধরে ডিলার না পাওয়ার বেদনায় একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টায় লিপ্ত আছে। দোকানের ম্যানাজার জাকিউল ইসলাম জানায় আমার চাচার নামে সারের ডিলার হওয়ার ফলে একটি মহল মিথ্যা অপবাদ দিয়ে বিতর্ক সৃষ্টি করছে যার ফলে আমাদের সন্মানের ক্ষতি হচ্ছে। আইনি মোতাবেক আমরা ডিলার নিযুক্ত হয়েছি এখানে অপবাদ দিয়ে শুত্রতা করে কোর লাভ হবে না বলে জানান।


Explore More Districts