ইসলামপুরে নৌকা বাইচে বিজয়ের আনন্দে শোকের ছায়া : প্রাণ হারালো চার সন্তানের জনক – দৈনিক আজকের জামালপুর

লিয়াকত হোসাইন লায়ন
জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর হাসান আলী (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গত শনিবার বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাঁকে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কটাপুর ঘাটে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘আনন্দ তরী বনাম বিজয় এক্সপ্রেস নামে নৌকা দুটি অংশ নেয়। ওই নৌকার সঙ্গে নৌকার বাইচে হিসেবে নৌকায় ঊঠেন ডিগ্রীরচর আগ্রাখালী এলাকার বাসিন্দা নদর আলীর ছেলে হাসান আলী। প্রতিযোগিতায় নৌকাটি বিজয়ী হলেও এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন হাসান আলী। পরে তাঁকে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
হাসান আলী চার সন্তানের জনক। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Explore More Districts