ঝিকরগাছায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টুর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, যুবদলের সাবেক আহ্বায়ক মোফাজ্জেল হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা লিয়াকত আলী, মাস্টার মিজানুর রহমান, বিএনপি নেতা আব্দুল গনি মিলন, তবিবর রহমান তবি, মাস্টার ফয়জুর রহমান, জহুরুল আলম লিন্টু, ডা. আবুল খায়ের, আশরাফুজ্জামান আশা, এনামুল হক বাবলু, বজলুর রহমান, রিকাব আলী, আমীর হোসেন, স্বেচ্চাসেবক দল নেতা হাসানুর রহমান রুবেল, নুরুল হুদা, আব্দুস সালাম পলাশসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Explore More Districts