গৌরনদীতে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা

গৌরনদীতে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা

১৩ November ২০২৬ Friday ৫:০৭:১৬ PM

Print this E-mail this


রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :

গৌরনদীতে ফিতা কেটে কাঠের পুলের উদ্বোধণ করে আলোচনায় বিএনপি নেতা

বরিশালের গৌরনদীতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর অর্থায়নে নির্মিত  একটি কাঠের পুল ফিতা কেটে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে বেলুন দিয়ে সাজিয়ে লাল ফিতা কেটে কাঠের পুলটি উদ্বোধনের পর থেকেই এনিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পুলের নির্মান ব্যয়ের চেয়ে সাজসজ্জা, নেতাদের উপস্থিতি এবং প্রচারনা দেখে অনেকের কাছে বিষয়টি নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার জালাল খলিফার বাড়ির পাশে খালের ওপর প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে একটি কাঠের পুল নির্মান করেন প্রবাসী বিএনপি নেতা ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম বুলবুল। শুক্রবার জুমার নামাজের আগে দোয়া-মোনাজাত ও ফিতা কেটে পুলটি উদ্বোধণ করেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাফর ইকবাল, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাস বুলবুল, অপর সম্ভ্যাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ স্থানীয়রা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts