রাতে ঘুমানোর আগে স্মার্টফোন চার্জে দিয়ে অনেকেই ঘুমিয়ে পড়েন। এ সময় ফোনটি ব্যবহার না করলেও ভেতরে কিছু কাজ চলতে থাকে। ব্যবহারকারীর চোখের আড়ালে ফোনের সফটওয়্যার বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল উন্নত করা, তথ্য গুছিয়ে নেওয়া, ছবি বিশ্লেষণ এবং বেশি ব্যবহৃত অ্যাপ দ্রুত চালুর প্রস্তুতির মতো কাজও থাকতে পারে। ফোনের মডেল, অপারেটিং সিস্টেম ও নির্মাতার সফটওয়্যারের ওপর এসব কাজের ধরন নির্ভর করে। সাধারণত ফোন চার্জে থাকা, ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকা এবং ব্যবহার না করার সময় পটভূমির (ব্যাকগ্রাউন্ড) কাজ চালানোর জন্য সুবিধাজনক সময় হিসেবে বিবেচিত হয়।
বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনে এমন অনেক কাজ নির্ধারিত থাকে, যেগুলো ফোন ব্যবহার না করা হলে এবং চার্জে থাকা অবস্থায় চালানো সুবিধাজনক। রাতে চার্জে থাকা অবস্থায় ফোনের এমন চারটি কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক।
