মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, সহকারী কমিশনার ভূমি আসমাউল হুসনা পিংকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক এ কে এম রোমানুর রহমান বিপ্লব, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলীসহ অন্যরা।
আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করা হয়৷ বালক ও বালিকা দল পৃথকভাবে খেলায় অংশগ্রহণ করে।
পোষ্ট শেয়ার করুন
