বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ইয়াবা ব্যবসায়ী মিজানুর রহমান খোকনের বিরুদ্ধে একই এলাকার সেলিম মিয়াকে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে জোর পূর্বক ভূমি দখলে অভিযোগে বাঁশকান্দা গ্রামে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের লোকজন ও এলাকাবাসী।
মানববন্ধন কালে বক্তব্য রাখেন, মকুল মিয়া,ফারুক মিয়া,সেলিম মিয়া, মায়া বেগম ও কমলা বেওয়া। মানব বন্ধনে বক্তারা বলেন,ভূমিদস্যু মিজানুর রহমান খোকন একজন মাদকাসক্ত ইয়াবা ব্যবসায়ী,মামলাবাজ এবং ডাঙ্গাবাজ প্রকৃতির মানুষ। ভূমি মালিক ফারক মিয়া জানান, আমাদের ক্রয়কৃত ২৫ শতক আবাদি ভূমি দখলের পায়তারা করছে। ভূমিটিতে দীর্ঘ একযুগ ধরে আমি চাষাবাদ করে আসছি কিন্তু গত কয়েকদিন থেকে উক্ত দখলীয় ভূমিতে কৃষি কাজে গেলে মাদক কারবারি মিজানুর রহমান খোকন আমাদের মারধর করেন এবং হত্যা করবে বলে হুমকি ধামকি দেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের লোকজন প্রশাসনের নিকট ওই নেশাখোর মাদক কারবারিকে দ্রুত আইনের আওতায় আনা দাবি করেন।
