ক্রেডিট কার্ডে ৪৮ শতাংশ লেনদেনই হয় বিপণিবিতানে

ক্রেডিট কার্ডে ৪৮ শতাংশ লেনদেনই হয় বিপণিবিতানে

আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ১ হাজার ৯৬৯ কোটি টাকা খরচ হয়েছে ডিপার্টমেন্ট স্টোর বা বিপণিবিতানে, যা দেশে মোট লেনদেনের ৪৮ দশমিক ১৪ শতাংশ। জুলাইয়ে এ খাতে লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৬ কোটি টাকা, যা মোট লেনদেনের ৫০ দশমিক ৩১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে মোট খরচের ৯৩ দশমিক ৩৭ শতাংশ হয়েছে পণ্য ও সেবা কেনায়। নগদ টাকা উত্তোলনে খরচ হয়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা, ব্যাংকের প্রচারমূলক সুবিধা এবং বিপণিবিতানে কার্ড গ্রহণের সুযোগ বৃদ্ধির কারণে এ খাতে কার্ডের ব্যবহার বেশি হচ্ছে।

Explore More Districts