শাহরাস্তিতে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে মরহুম আজিজ উল্যা স্মৃতি কম্পিউটার ল্যাব শুভ উদ্বাধন উপলক্ষে আলোচনা,দোয়া অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকলে বিদ্যালয় মিলনায়তনে কম্পিউটার ল্যাব উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
১০টি কম্পিউটার অর্থায়নে ছিলেন আমেরিকা, নিউইয়র্ক প্রবাসী ইঞ্জিনিয়ার মোঃ নজমুল আহছান ও আমেরিকা প্রবাসী ডাক্তার মোঃ নেয়ামুল আহছান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ কামরুল আহছান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক (আইসিটি) মোঃ তানভীর হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মাসুদ আহছান (রুম্মান)।
তিনি বলেন, গুণগতমান পড়ালেখা করে তোমরা আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা করতে, যে শিক্ষার্থী গোল্ডেন জিপিএ ফাইভ অর্জন করবে তাদের জন্য কম্পিউটার পুরস্কার দেওয়া হবে। শিক্ষার্থীরা আজকে তোমরাদের জন্য যে কম্পিউটার ল্যাব উদ্বোধন হবে। এ কম্পিউটার দ্বারা তোমরাদের শিক্ষার মান উন্নোয়নে আরো একধাপ এগিয়ে আসবে,এ কম্পিউটার ল্যাব দ্বারা তোমাদের শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে। আমরা চাই এই বিদ্যালয় থেকে ভালোভাবে লেখাপড়া করে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের মান-সম্মান অক্ষুন্ন রাখবে। সকল শিক্ষার্থীরা বিদ্যালয়ে শতভাগ উপস্থিতিতে ও নিয়মিত পড়ালেখা করে পরীক্ষায় ভালো ফলাফল করলে তোমাদের যে সকল দাবী, দাওয়া আছে, তা ক্রমন্বয়ে পূরণ করা হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেকবিদ্যোৎসাহী সদস্য ও শিক্ষানুরাগী, মোঃ জাকির হোসেন (বাচ্চু), বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদ উল্লাহ, অভিভাবক সদস্য বিশিষ্ট সমাজসেবক মোঃ মহসিন আলম, মোঃ তাজুল ইসলাম জিলানী, মোঃ মিজানুর রহমান, অভিভাবকদের মাঝে বক্তব্য রাখেন মোঃ ফরিদ আহমেদ ও নুরজাহান বেগম, শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন গাজী উম্মে হাফসা,শিক্ষার্থীদের মাঝে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ তারেক বিন আমিন পরে ফিতা কেটে কম্পিউটার ল্যাব শুভ উদ্বোধন করেন মোঃ মাসুদ আহছান (রুম্মান)সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৩০ জুলাই ২০২৬
