যশোর শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (৩০ জুলাই) এইচএসসি পরীক্ষার সাতটি বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী পরীক্ষায় মোট ১ হাজার ১৫৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সকালে মনোবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, কৃষিশিক্ষা (তত্ত্বীয়) প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, চারু ও কারুকলা (তত্ত্বীয়) প্রথম পত্র এবং নাট্যকলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় ৩১ হাজার ৬৩৬ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১১৭ জন অনুপস্থিত ছিলেন। ঝিনাইদহের কেন্দ্র নং-৩৩১ থেকে অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
বিকেলে পরিসংখ্যান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দুই বিষয়ে ১ হাজার ১৭৯ পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন অনুপস্থিত ছিলেন।
সকালের পরীক্ষায় জেলা ভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল— খুলনায় ১৫৯, বাগেরহাটে ৪৬, সাতক্ষীরায় ২০৩, কুষ্টিয়ায় ৮৮, চুয়াডাঙ্গায় ১০২, মেহেরপুরে ৩৪, যশোরে ১৫৫, নড়াইলে ৭৪, ঝিনাইদহে ২১১ এবং মাগুরায় ৪৫ জন।
অন্যদিকে, বিকেলের পরীক্ষায় খুলনায় ৫, বাগেরহাটে ৩, সাতক্ষীরায় ২, কুষ্টিয়ায় ৪, চুয়াডাঙ্গায় ৩, মেহেরপুরে ৪, যশোরে ৯, নড়াইলে ১, ঝিনাইদহে ৪ এবং মাগুরায় ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।


