নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

নেতানিয়াহু নন, ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নন, বরং এবারের পার্লামেন্ট নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। নির্বাচন পরবর্তী চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট হারজগ তাঁকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

প্রেসিডেন্ট হারজগের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গাদি আইজেনকটকে প্রেসিডেন্টের পক্ষ থেকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার (আজ) আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দায়িত্ব তাঁর হাতে তুলে দেবেন প্রেসিডেন্ট।

Explore More Districts