তালামীযে ইসলামিয়ার উদ্যোগে নবীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত – Habiganj News

তালামীযে ইসলামিয়ার উদ্যোগে নবীগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত – Habiganj News

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৪নং দীঘলবাক ইউনিয়ন শাখার উদ্যোগে এবং মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের হোসেনপুর গ্রামের সোহেল মিয়ার বাড়িতে আয়োজিত এ ক্যাম্পেইনে এলাকার অসংখ্য মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পেইনে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আগত রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা হয়।

একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে শ্রম, সময় ও সহযোগিতা দিয়ে যারা পাশে ছিলেন এবং চিকিৎসাসেবা গ্রহণের জন্য উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Explore More Districts