যশোর শিক্ষা বোর্ডের অধীনে বুধবার ২২ জুলাই এইচএসসি পরীক্ষায় রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র (১৭৭),ইসলামের ইতিহাস ও সংস্কৃত ২য় পত্র (২৬৮),ইতিহাস ২য় পত্র (৩০৫),গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র (২৮৩),উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ২য় পত্র (২৮৭) বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবারের পরীক্ষায় ৬৮ হাজার ৪১জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৬৫ হাজার ৭শ’ ৮১জন। পরীক্ষায় অনুপস্থিত হন ২ হাজার ২শ’ ৬০জন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. হোসেন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, পরীক্ষায় ২৪০টি কেন্দ্রে খুলনা বিভাগের ১০ জেলা থেকে পরীক্ষার্থীরা অংশ নেন।
৫ বিষয় পরীক্ষায় খুলনা জেলা থেকে অংশ নেন ১৪৪৫৯জন, অনুপস্থিত ৪৯৯জন, বাগেরহাট জেলায় ৫০৫৬, অনুপস্থিত ১৭৭জন, সাতক্ষীরা জেলায় ৬৯৭৯, অনুপস্থিত ২৫২জন, কুষ্টিয়া জেলায় ৮০৬০, অনুপস্থিত ২৬৮জন, চুয়াডাঙ্গা জেলায় ৪৪২৪ , অনুপস্থিত ১৪৭জন, মেহেরপুর জেলায় ২০৮০, অনুপস্থিত ৭৮জন, যশোর জেলায় ১১১৩১,অনুপস্থিত ২৯৯জন, নড়াইল জেলায় ২৫৭২, অনুপস্থিত ১১১জন,
ঝিনাইদহ জেলায় ৭৪৮৩, অনুপস্থিত ২৮৬জন ও মাগুরা জেলায় ৩৫৩৭জন, অনুপস্থিত ১৪৩জন। পরীক্ষা নিয়ন্ত্রন আরো জানান, গত ১৯ জুলাই মেহেরপুর সরকারি কলেজ ও নড়াইল সরকারি মহিলা কলেজ ভূল তথ্য সরবরাহ করেছেন বলে তিনি দাবি করেছেন।


