পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ০৯ আগস্ট রবিবার

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ০৯ আগস্ট রবিবার

পনিটুলা মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ০৯ আগস্ট রবিবার

নিত্যলীলায় প্রবিষ্ট পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ শ্রীশ্রী ব্রজকিশোর মোহন্ত মহারাজ-এর তিরোধান তিথি উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।

এই মহোৎসব সিলেট নগরের ব্লক-বি, ৫৭নং পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।

মহোৎসবের সার্বিক পরিচালনায় রয়েছেন- গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ।

অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ০৯ আগস্ট রবিবার সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ; পরিবেশনায়-বিশিষ্ট পাঠক ও কীর্ত্তনীয়া শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস (বাবুল), রাত ৯টায় শুভ অধিবাস সংকীর্ত্তন; পরিবেশনায়- শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল।

১০ আগস্ট সোমবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও লীলা সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসব শুরু হবে। দুপুর ১টায় মহাভোগারতি দর্শন, দুপুর ২টায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন সুধা বিতরণে প্রতিশ্রুত কীর্ত্তনীয়াগণ হলেন-শ্রীশ্রী মহাপ্রভু সংঘ, মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট; শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল; শ্রীশ্রী মহাপ্রভুর আখড়া, পনিটুলা, সিলেট, শ্রীযুক্ত রতিস দাস; বালাগঞ্জ, শ্রীযুক্ত বিষ্ণুপদ দেব; শ্রীমঙ্গল, শ্রীযুক্ত গিরিরাজ দাস জুয়েল; দুসকি সিলেট ও রাজিব দে; সুনামগঞ্জ।

১১ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় কলঙ্কমোচন। দুপুর ১টায় দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য গৌড়ীয় বৈষ্ণব সমাজ সিলেট বিভাগের সভাপতি ও পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপূজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি

ডিএস/এফআর/এসএ

Explore More Districts