বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ১৯ জুলাই কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সংসদ কর্তৃক চাঁদপুর জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে পূর্বের কমিটিকে বিলুপ্ত করে নতুন এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়।
১৫ সদস্য বিশিষ্ট এই কমিটিতে রঞ্জীত রায় চৌধুরীকে আহ্বায়ক, অঞ্জন মিত্রকে সিনি: যুগ্ম-আহ্বায়ক এবং কানু দত্তকে সদস্য সচিব ও অমল কান্তি ধরকে যুগ্ম-সদস্য সচিব করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে স্বাক্ষরিত পত্রে এই কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।
নবগঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন– প্রধান উপদেষ্টা রতন চন্দ্র দাস, উপদেষ্টা চন্দন ঘোষ, আহ্বায়ক রঞ্জীত রায় চৌধুরী, সিনি: যুগ্ম-আহ্বায়ক: অঞ্জন মিত্র, যুগ্ম-আহ্বায়ক দীপঙ্কর রায় দীপক, সদস্য সচিব কানু দত্ত, যুগ্ম-সদস্য সচিব অমল কান্তি ধর ও মদন মোহন সাহা। নবগঠিত কমিটির কার্যকরী সদস্যরা হলেন, পরেশ চন্দ্র দাস, গৌতম ঘোষ, গণেশ রায়, অখিল চন্দ্র দেবনাথ, বিপুল মজুমদার, লিটন সরকার, বিপ্লব দাশ কুটি, সুমন চন্দ্র দে ও সুদর্শন চন্দ্র দাস।
নবগঠিত চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির আহ্বায়ক রঞ্জীত রায় চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে চাঁদপুর জেলা শাখার নতুন আহবায়ক কমিটির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানাই। একই সাথে চাঁদপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে তাদের নতুন দায়িত্ব গ্রহন করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আশা করি সকলের বলিষ্ঠ নেতৃত্বে চাঁদপুর জেলায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
২১ জুলাই ২০২৬

