এ ছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া ও দায়িত্বগ্রহণ উপলক্ষে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যামকে বাংলাদেশ সরকার, জনগণ ও নিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান তারেক রহমান।
তারেক রহমান বলেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়াটা তাঁর নেতৃত্বের প্রতি তাঁর দল ও যুক্তরাজ্যের জনগণের আস্থারই প্রতিফলন।
তারেক রহমান আশা প্রকাশ করেন, নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসনসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক, বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারত্ব গড়ে উঠেছে।’

