৮ কেজি ওজনের পোয়া মাছ অর্ধ লাখে বিক্রি

৮ কেজি ওজনের পোয়া মাছ অর্ধ লাখে বিক্রি

৫ July ২০২৬ Sunday ৯:৪৯:২৬ PM

Print this E-mail this


মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:

৮ কেজি ওজনের পোয়া মাছ অর্ধ লাখে বিক্রি

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে ‘লম্বু পোয়া’ বা ‘কালো পোয়া’ নামেও পরিচিত।

রোববার (৫ জুলাই) সকালে আলীপুর মৎস্য বন্দরের নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি।

জানা গেছে, শনিবার (৪ জুলাই) রাতে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান রহিম মাঝি। অন্য মাছের সঙ্গে তার জালে উঠে আসে মূল্যবান কালো পোয়া মাছটি।

রোববার সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরে আনা হলে নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি মণ আড়াই লাখ টাকা দরে কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকায় মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

জেলে রহিম মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে দামি মাছটি পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।

স্বত্বাধিকারী পিএম মূসা বলেন, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করি। কালো পোয়ার সুইম ব্লাডার (মাছের বালিশ) অত্যন্ত মূল্যবান হওয়ায় এ মাছের বাজারদরও অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। মূল্যবান হওয়ায় অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে সুখবর।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts