সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরী

সিলেট বিভাগে জুন মাসে সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আগের মাসের তুলনায় কমলেও সামগ্রিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, সড়কে শৃঙ্খলার অভাব, ট্রাফিক আইন অমান্য, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং পথচারীদের অসচেতনতার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে পথচারীদের প্রাণহানির হার সংশ্লিষ্টদের নতুন করে ভাবিয়ে তুলেছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত জুন মাসের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে দেখা গেছে, গত জুনে সিলেট বিভাগের চার জেলায় ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জনই পথচারী, যা মোট প্রাণহানির প্রায় ৪১ শতাংশ। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে, আর সবচেয়ে কম হয়েছে সিলেট জেলায়।

রবিবার (৫ জুলাই) প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পথচারীদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে যানবাহন চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা এবং বিভিন্ন সড়কের নির্মাণগত ত্রুটি।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট জেলায় ৬টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে ১১টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। আর হবিগঞ্জে ৭টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

এছাড়া নিহতদের মধ্যে ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৫ জন সিএনজি ও টমটম চালক-আরোহী, ৯ জন বিভিন্ন যানবাহনের চালক এবং ১২ জন পথচারী রয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়া, মুখোমুখি সংঘর্ষ এবং গাছ বা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগেও একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী এবং ৪ জন শিশু ছিলেন।

নিসচার মতে, দুর্ঘটনা প্রতিরোধে চালক ও পথচারী—উভয়ের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ, মানসম্মত হেলমেট ব্যবহার নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার করা জরুরি। অন্যথায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি টেকসইভাবে কমিয়ে আনা সম্ভব হবে না।

উল্লেখ্য, এর আগের মাস মে-তে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছিলেন। সে তুলনায় জুন মাসে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমলেও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগের বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএস/এমসি

Explore More Districts