| ১৬ June ২০২৬ Tuesday ৭:৪৯:১২ PM | |
নাজিরপুর ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামি মো. আশিকুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) দুপুরে পিরোজপুর শহর থেকে অভিযান পরিচালনা করে এ আসামিকে গ্রেপ্তার করে নাজিরপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. আশিকুজ্জামান (৫৫) নাজিরপুর উপজেলার পাকুরিয়া গ্রামের বাসিন্দা এবং সোনামউদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে বিচারাধীন মামলাগুলো হলো— CR-১৮৭১/২৪, CR-১৮০১/২৪, CR-১৭৯৮/২৪, CR-১৭৯৯/২৪, CR-১৮৬৯/২৪ এবং CR-১৬৭/২৪।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর শহর থেকে নাজিরপুর থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |

