ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি, শর্ত মানতে হবে হিজবুল্লাহকে – DesheBideshe

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি, শর্ত মানতে হবে হিজবুল্লাহকে – DesheBideshe



ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি, শর্ত মানতে হবে হিজবুল্লাহকে – DesheBideshe

বৈরুত, ৪ জুন – ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবিসি জানিয়েছে, এই চুক্তিটি মূলত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা সম্পূর্ণ বন্ধ করার শর্তের ওপর নির্ভরশীল।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হওয়া এবং হিজবুল্লাহর পক্ষ থেকে উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপের ঘটনার পর এই ঘোষণা এলো। এই পরিস্থিতি গত এপ্রিলে হওয়া প্রাথমিক যুদ্ধবিরতিকেও হুমকির মুখে ফেলেছিল।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েল ও লেবাননের সম্পর্কের ভবিষ্যৎ দুটি সার্বভৌম সরকার কর্তৃক নির্ধারিত হতে হবে। কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় পক্ষ যাতে লেবাননের ভবিষ্যৎ জিম্মি করতে না পারে, সেই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সংশ্লিষ্ট দেশগুলো।

চুক্তির শর্ত অনুযায়ী লিতানি নদী থেকে সীমান্ত পর্যন্ত দক্ষিণ লেবাননের ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা থেকে হিজবুল্লাহর সকল সদস্যকে সরিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্র দক্ষিণ লেবাননে একটি পাইলট জোন তৈরিতে সহায়তা করবে। সেখানে লেবাননের সশস্ত্র বাহিনী কোনো অরাষ্ট্রীয় পক্ষ ছাড়াই পূর্ণ একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখবে।

এর আগে সোমবার একটি আংশিক যুদ্ধবিরতিতে দেশ দুটি সম্মত হয়েছিল। সেই সময় লেবানন জানিয়েছিল যে, হিজবুল্লাহর হামলা বন্ধের বিনিময়ে ইসরায়েল বৈরুতে বোমা হামলা থেকে বিরত থাকবে।

পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষে আগামী ২২ জুন উভয় দেশ পুনরায় আলোচনায় বসবে। তবে এই বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএন/ ৪ জুন ২০২৬



Explore More Districts