নলছিটিতে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নলছিটিতে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২ June ২০২৬ Tuesday ৯:৪২:২৯ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে দাদার বাড়িতে বেড়াতে এসে সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আরিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিকপাশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরিয়ান বরিশাল সদর উপজেলার নথুল্লাবাদ এলাকার মো. মাসুদ হাওলাদারের ছেলে। মাসুদ হাওলাদার পেশায় একজন দিনমজুর। ঈদুল আজহা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে পৈতৃক বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে আরিয়ান।  এ সময় সে কলাগাছ ধরে সাঁতার শেখার চেষ্টা করছিল।  একপর্যায়ে তার হাত থেকে কলাগাছটি ছুটে গেলে সে পানিতে তলিয়ে যায়।

অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts