যশোর সীমান্তে গাঁজাসহ প্রায় ৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ,আটক ১

যশোর সীমান্তে গাঁজাসহ প্রায় ৩ লাখ টাকার চোরাই মালামাল জব্দ,আটক ১

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ৬ কেজি গাঁজা, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।
জব্দকৃত অন্যান্য মালামালের মধ্যে রয়েছে ১৬টি শাড়ি, ১৮০টি হাতপাখা, ১৭ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, আধা কেজি জিরা, এক প্যাকেট সনপাপড়ি, ১৯২টি চকলেট এবং ১৯৫টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানায়, আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৮ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ পরিকল্পনার আওতায় পরিচালিত এসব অভিযানের মাধ্যমে নিয়মিতভাবে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

Explore More Districts