যশোর সমাবেশে ছুরিসহ যুবক আটক

যশোর সমাবেশে ছুরিসহ যুবক আটক

যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সমাবেশে যোগ দিতে এসে ছুরিসহ অভয়নগরের এক যুবককে হাতেনাতে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক অপু বিশ্বাস অভয়নগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সোমবার দুপুরে যশোর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) কাজী বাবুল অপু বিশ্বাসকে আটক করেন।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানান, তাকে সন্দেহ হলে তারদেহ তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় নেওয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের পর অপু বিশ্বাস দাবি করেন তিনি বিএনপির কর্মী। তারেক রহমানকে দেখতে তিনি এসেছিলেন। নিরাপত্তার স্বার্থে তার কাছে ওই ছুরিটি ছিল।

Explore More Districts