ইসলামপুরে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগ সংবাদ সম্মেলন – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুর সংবাদদাতা
জামালপুরের ইসলামপুর উপজেলায় রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, জমি দখল, দোকান ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
গতকাল শনিবার ১৮ এপ্রিল উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার নূর ইসলামের ছেলে লিটন মিয়া।
তিনি অভিযোগ করেন করে বলেন,স্থানীয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর ব্যাপারী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দলীয় প্রভাব খাটিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলজিডির একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তাদের ওপর হামলা চালানো হয়।
এ সময় নূর ইসলামের দোকান ভাঙচুর ও মালামাল লুটপাট করা হয় বলে অভিযোগ করা হয়। এছাড়াও, ভুক্তভোগীদের প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ঘটনার পর প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলন থেকে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

Explore More Districts