সবার সাথে কাজ করতে আন্তরিকতার কোনো কমতি থাকবেনা: মাহফুজা হান্নান

সবার সাথে কাজ করতে আন্তরিকতার কোনো কমতি থাকবেনা: মাহফুজা হান্নান

সবার সাথে কাজ করতে আন্তরিকতার কোনো কমতি থাকবেনা: মাহফুজা হান্নান

জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেন,এই এলাকায় যে সকল সমস্যা রয়েছে সেগুলি একার পক্ষে করা সম্ভব নয়।এখানে জনগনের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ও একজন প্রতিমন্ত্রী (পদমর্যাদা)রয়েছেন তাদের সাথে মিলে মিশে কাজ করতে চাই।এ ক্ষেত্রে সবার সাথে কাজ করতে আমার আন্তরিকতার কোনো কমতি থাকবেনা।এ অঞ্চলের অতীব গুরুত্বপূর্ণ দুটি সমস্যা বিশুদ্ধ পানি ও রাস্তাঘাট।সেগুলিও সমাধানের জন্য আমার সর্বাত্মক চেষ্টা থাকবে।

তিনি (১৩ মে) বুধবার সকালে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে কথাগুলো বলেন।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক লুৎফুর রহমান,থানা অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল শহীদ হোসেন, কৃষি কর্মকর্তা বিল্লাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল সুত্র ধর,মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন্নাহার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:ফাহিমা আক্তার,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইকবাল আহমদ।আরো বক্তব্য রাখেন,সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী,পৌর জামায়াতের আমীর এইচ এম আখতার ফারুক,উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট অঞ্চল মহিলা বিভাগের পরিচালক অধ্যাপক শাহিমা খানম হেপী, সিলেট জেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি রোজিনা বেগম, সহকারী সেক্রেটারি মাহবুবা জেসমিন, উপজেলা শাখার খাদিজা বেগম।

উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ

ডিএস/এফআর/এসএ

Explore More Districts