বকশীগঞ্জ প্রতিনিধি
জামালপুরে বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার প্রতিবাদে ও হামলার মদদদাতা সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১৮ এপ্রিল দুপুরে পৌর শহরের হাই স্কুল মোড় এলাকায় অবস্থিত মেরুরচর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম ও সাধুরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনার আলী।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী খোরশেদ আলম বলেন, গত ১০ এপ্রিল রাতে হাটের ইজারা দেওয়াকে কেন্দ্র করে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্তী বাজারে আমার উপর হামলা করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ও তাঁর লোকজন। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দেওয়া হলেও ৮ দিনেও মামলা অন্তর্ভুক্ত করেননি বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন ।
তাই মামলা রুজু করা ও হামলার মদদদাতা চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন তাঁরা। তবে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাটি মীমাংসা করতে বিএনপির নেতৃবৃন্দ দায়িত্ব নিয়েছেন।


