মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় নজর কাড়লেন ভাবনা – DesheBideshe

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় নজর কাড়লেন ভাবনা – DesheBideshe



মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় নজর কাড়লেন ভাবনা – DesheBideshe

মস্কো, ১৭ এপ্রিল – মস্কোর রসিয়া থিয়েটারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আসরের রেড কার্পেটে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরে বিশেষভাবে নজর কেড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিদেশি কোনো বিলাসবহুল ব্র্যান্ডের পরিবর্তে বেছে নেন দেশীয় ঐতিহ্যবাহী পোশাক। ডিজাইনার তন্বী কবিরের নকশা করা একটি সিঁদুর লাল রঙের কাতান ওভারকোটে তাকে রেড কার্পেটে দেখা যায়।

আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় সংস্কৃতির এমন উপস্থাপনা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আট দিনব্যাপী এই চলচ্চিত্র আসরের পর্দা নামবে আগামী ২৩ এপ্রিল। এবারের উৎসবে বাংলাদেশ থেকে দুটি সিনেমা মনোনীত হয়েছে। এর মধ্যে রয়েছে যুবরাজ শামীমের অতল এবং আসিফ ইসলামের কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস। আসিফ ইসলামের এই চলচ্চিত্রটি বাংলাদেশের যাত্রাশিল্পের বর্তমান পরিস্থিতি ও সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে।

সিনেমাটিতে প্রিন্সেস রোজি নামের এক নৃত্যশিল্পীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ভাবনা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের কাজ প্রদর্শিত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান যে শিল্পের মাধ্যমে সবসময়ই বিদেশের মাটিতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চান। মস্কোর মতো প্রভাবশালী চলচ্চিত্র উৎসবে তার অভিনীত সিনেমা নির্বাচিত হওয়াকে ক্যারিয়ারের বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬



Explore More Districts