প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন ফখরুল ও সালাহউদ্দিন – DesheBideshe

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন ফখরুল ও সালাহউদ্দিন – DesheBideshe

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন ফখরুল ও সালাহউদ্দিন – DesheBideshe

ঢাকা, ১৮ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি সুচারুভাবে সম্পাদনের জন্য নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের দায়িত্ব দুজন জ্যেষ্ঠ মন্ত্রীর ওপর অর্পণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংক্রান্ত সংসদীয় দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। পাশাপাশি অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ক্ষেত্রেও সংসদে তাদের নিজ নিজ দপ্তরের দায়িত্ব পালন সংক্রান্ত সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এই প্রজ্ঞাপনে। এর মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ১৮ মার্চ ২০২৬



Explore More Districts