দক্ষ আলেম তৈরিতে শিক্ষকদের আত্মনিয়োগের আহ্বান – দৈনিক আজাদী





যুগোপযোগী দক্ষ আলেম তৈরিতে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বাতিল ফিরকার বহুমুখী চক্রান্তে সরলপ্রাণ মুসলিম দিশেহারা। মুসলমানদের কুরআনসুন্নাহর আলোকে সঠিক পথের সন্ধান দিতে দক্ষ আলেমে দ্বীনের বিকল্প নেই। আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আওতাধীন আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে সত্যিকার ইলমে দ্বীনের চর্চা বৃদ্ধিতে যৌথভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অধীনে গঠিত আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের মাধ্যমে পরিচালিত মাদ্‌রাসাসমূহের অধ্যক্ষসুপার ও স্থানীয় পরিচালনা কমিটির সভাপতি নিয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, আওলাদে রাসূল, পীরবাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মু.জি.) একথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্‌ (মু.জি.) এবং বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা সৈয়্যদ আকিব আহমদ শাহ্‌ (মু.জি.)

গতকাল শনিবার সকাল ৯টায় ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌ শরীফে অনুষ্ঠিত সম্মেলনে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন আর্থিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনার বিষয়ে বক্তব্য রাখেন। প্রশাসনিক কাঠামো এবং প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর আবু ছালেহ মোহাম্মদ নঈম উদ্দিন। আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের গঠন ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন ভাইস চেয়ারম্যান এম এ হামিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সচিব অধ্যাপক মুহাম্মদ গোফরান ও বোর্ডের মুখপাত্র মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান। বক্তব্য রাখেন কক্সবাজার মাদ্‌রাসাএ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন, ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আযহারী, হালিশহর মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়ার অধ্যক্ষ ও বোর্ড সদস্য আল্লামা বদিউল আলম রিজভী, জামেয়ার অধ্যক্ষ ও বোর্ড সদস্য আল্লামা কাজী আব্দুল আলিম রিজভী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া দরসে নিযামীর প্রধান ও বোর্ড সদস্য আল্লামা সোলায়মান আনসারী। আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার।

উপস্থিত ছিলেন আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (শাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসাইন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন, . মোহাম্মদ সাইফুল আলম, আনজুমান এডুকেশন ম্যানেজম্যান্ট বোর্ডের সদস্য অধ্যক্ষ ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন ও উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম ফজলুল হক। প্রেস বিজ্ঞপ্তি।




Explore More Districts