গতকাল বিকেলে বিশ্বনাথে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তাহসিনা রুশদীর লুনা। এ সময় তিনি বলেন, ছেলের মনোনয়নপত্র জমা দেওয়া একটি নির্বাচনী কৌশলের অংশ মাত্র।
সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা ও আবরার ইলিয়াস ছাড়া আরও সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, জামায়াতে ইসলামীর আবদুল হান্নান, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন, গণফোরামের মুজিবুল হক, গণ অধিকার পরিষদের জামান আহমদ সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুস শহীদ।

