যশোর শহরের খাজুরা পালবাড়ি রোডের কাঠালতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকের নিচে চাপা পড়ে রুবেল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। দুর্ঘটনায় অপর আরোহীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।



