আকবরশাহ থানায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার – Chittagong News

আকবরশাহ থানায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার – Chittagong News

চট্টগ্রাম নগরীতে পৃথক বিশেষ অভিযানে এক পেশাদার ছিনতাইকারী ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন আকবরশাহ থানা পুলিশ।

থানা সূত্র জানায়, বিশেষ অভিযানে মোঃ জিহাদ হোসেন প্রকাশ বাক্কা (২২) নামে এক পেশাদার ছিনতাইকারী গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ জিহাদ হোসেন প্রকাশ বাক্কা আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা মনসুর আহাম্মদের বাড়ির মোঃ জাকির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান। তিনি বলেন, আকবরশাহ থানায় নিযুক্ত হওয়ার পর পর ঘোষণা দিয়েছি চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী, মাদক কারবার নির্মূল করবো। ইতিমধ্যে আমার কার্যক্রম শুরু করেছি। আটক ছিনতাইকারীকে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে পৃথক অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজাসহ রবি আলম সাগর (২০) নামে এক মাদক কারবারিকে আটক করার কথা জানান ওসি) মোঃ আরিফুর রহমান। আটক রবি আলম সাগর কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়া ছড়া এলাকার মৃত আনসারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গতকাল আকবরশাহ থানাধীন সিটি গেইট চেকপোস্টের পূর্ব পাশে শহীদ মিনারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেকে যাত্রীবাহী স্টারলাইন বাস থেকে তাকে আটক করা হয়।

আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানান, এ সংক্রান্তে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts