সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত – Chittagong News

সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত – Chittagong News

বর্তমানে রাজশাহীর সারদায় সংযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মো. সাইফুল ইসলাম বর্তমানে ওএসডি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি গত ১১ ফেব্রুয়ারি সিএমপির চান্দগাঁও থানায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার হন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী তাকে ওইদিন (১১ ফেব্রুয়ারি) থেকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

উল্লেখ্য, মো. সাইফুল ইসলাম ২০২৩ সালের ৪ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার আগে তিনি এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts