রুবেল বলেন, ‘আমি দুজনের সামনে চেয়ারে বসি না…’

রুবেল বলেন, ‘আমি দুজনের সামনে চেয়ারে বসি না…’

দেড় দশকের বেশি সময় ধরে প্রায় ২০০ ছবিতে অভিনয় করেছেন রুবেল। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন অর্ধশতাধিক নায়িকার সঙ্গে। নব্বইয়ের দশকের একেবারে শেষের দিকে প্রযোজনা ও পরিচালনায় নামেন রুবেল। এখন পর্যন্ত ১৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন রুবেল, যেগুলো সফল হয়েছে। তাঁর প্রযোজিত ও পরিচালিত সিনেমার মধ্যে আছে ‘বিচ্ছু বাহিনী’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’, ‘টর্নেডো কামাল’, ‘বিষাক্ত চোখ’, ‘রক্ত পিপাসা’, ‘সিটি রংবাজ’, ‘খুনের পরিণাম’, ‘অন্ধকারে চিতা’, ‘চারিদিকে অন্ধকার’। অভিনয়, পরিচালনা আর প্রযোজনার পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন রুবেল। বলা চলে, সেই সময়ে বাংলাদেশে মার্শাল আর্টকে জনপ্রিয় করে তুলেছেন এই রুবেল।

Explore More Districts