ঝিনাইগাতীতে ইউনিয়ন ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে একাংশের মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতীতে ইউনিয়ন ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে একাংশের মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতীতে ইউনিয়ন ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে একাংশের মানববন্ধন – দৈনিক আজকের জামালপুর

ঝিনাইগাতী সংবাদদাতা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সামনে আজ সকালে ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়ন পরিষদের ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে জনসাধারণের একাংশ মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ খলিলুর রহমান, সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ, ছাত্র নেতা লুৎফর রহমান লাজু, বিএনপির সদস্য মাছুদ আরমান, ছাত্রদলের আহবায়ক আরিফিন সোহাগ, মাহফুজ আলম সহ আরো অনেকেই। বক্তারা কাংশা ইউনিয়নের ভবন নির্মাণের প্রস্তাবনা বাতিল ও মধ্যবর্তী স্থানে ভবন নির্মাণের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি প্রদান করে দাবি মেনে নিতে প্রশাসনের প্রতি আহবান রাখেন। এবং স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের হস্তক্ষেপ কামনা করে সমস্যা সমাধান করার জন্যে জোরালো আহবান রাখেন বক্তারা। অপর দিকে ওই ইউনিয়ন জনসাধারণের আরেকটি অংশ আয়নাপুরে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাাণের দাবি তুলেছেন। এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উভয় পক্ষের জনসাধারণের মধ্যে টানটান উত্তেজনা।

Explore More Districts