একসঙ্গে একাধিক নতুন ডিভাইস বাজারে আনতে যাচ্ছে রিয়েলমি। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে রিয়েলমি বাডস এয়ার ৮ প্রো। ইতোমধ্যে অফিসিয়াল টিজার ও প্রোডাক্ট পেজের মাধ্যমে ডিভাইসটির গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

নতুন এই ইয়ারবাডে থাকছে উন্নতমানের ৫৫ ডেসিবেল অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি, যা ৫,০০০ হার্টজ পর্যন্ত নয়েজ রিডাকশন ব্যান্ডউইথ সমর্থন করবে বলে দাবি করা হয়েছে। এতে ডুয়াল ডিএসি ড্রাইভার ব্যবহার করা হয়েছে এবং এটি হাই-রেজোলিউশন অডিও ওয়্যারলেস ও এলএইচডিসি অডিও কোডেক সাপোর্ট করবে। পাশাপাশি থাকবে ২৪-বিট অডিও ডেপথ, ১৯২ কিলোহার্টজ স্যাম্পলিং রেট এবং সর্বোচ্চ ১ এমবিপিএস ট্রান্সমিশন স্পিড।
ইয়ারবাডটিতে এআই-ভিত্তিক কল নয়েজ ক্যানসেলেশন সুবিধাও থাকবে। প্রতিটি ইয়ারবাডে তিনটি করে মোট ছয়টি মাইক্রোফোন এবং বোন-কন্ডাকশন ভয়েস সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বাতাসের শব্দ কমাতে সাহায্য করবে। এছাড়া এতে অ্যাডাপটিভ এএনসি, থ্রিডি স্পেশাল অডিও এবং পার্সোনালাইজড সাউন্ড টিউনিং সুবিধাও যুক্ত করা হয়েছে।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও বড় দাবি করেছে রিয়েলমি। এএনসি বন্ধ রেখে এএসি প্লেব্যাকের ক্ষেত্রে চার্জিং কেসসহ সর্বোচ্চ ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। তবে এএনসি ও এলএইচডিসি চালু থাকলে ব্যাটারি ব্যাকআপ কমে প্রায় ২০ ঘণ্টায় নেমে আসবে।
এছাড়া এতে ৪৫ মিলিসেকেন্ড লো-ল্যাটেন্সি গেমিং মোড, টাচ কন্ট্রোল, একসঙ্গে তিনটি ডিভাইসের সঙ্গে কানেক্ট হওয়ার সুবিধা এবং আইপি৫৫ রেটিং থাকছে। রিয়েলমি লিংক অ্যাপের মাধ্যমে ৩০টির বেশি ভাষায় লাইভ ট্রান্সলেশন ও এআই প্রশ্নোত্তর সুবিধাও পাওয়া যাবে।
Zoom Bangla News
inews.zoombangla.com


