১২ বছর পর সালমানের সেই পুরোনো টুইটের উত্তর দিলেন প্রীতি জিনতা – DesheBideshe

১২ বছর পর সালমানের সেই পুরোনো টুইটের উত্তর দিলেন প্রীতি জিনতা – DesheBideshe



১২ বছর পর সালমানের সেই পুরোনো টুইটের উত্তর দিলেন প্রীতি জিনতা – DesheBideshe

মুম্বাই, ১৭ এপ্রিল – আইপিএল মৌসুম এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড সুপারস্টার সালমান খানের একটি পুরোনো টুইট প্রতি বছরই ভাইরাল হয়ে থাকে। ২০১৪ সালে করা এক লাইনের সেই টুইট নিয়ে দীর্ঘ এক যুগ পর অবশেষে মুখ খুলেছেন পাঞ্জাব কিংসের মালিক ও জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ২০২৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের দলের দাপুটে জয়ের পর প্রীতি অত্যন্ত হাস্যরসের মাধ্যমে সালমানের সেই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর দিয়েছেন। ঘটনার শুরু হয়েছিল ২০১৪ সালের ২৮ মে।

সেদিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের সময় সালমান খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, প্রীতির দল কি জিতেছে? কাকতালীয়ভাবে সেই ম্যাচে পাঞ্জাব পরাজিত হয়েছিল। এরপর থেকে প্রতি বছর আইপিএল চলাকালীন নেটিজেনরা মজার ছলে এই টুইটটি পুনরায় প্রচার করেন। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের নিজেদের মাঠে হারানোর পর এক অনুরাগী প্রীতিকে সালমানের সেই পুরোনো টুইটের কথা মনে করিয়ে দেন।

এর জবাবে অভিনেত্রী হাসিমুখে লিখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলমান আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পাঞ্জাব কিংস পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে। মুম্বাইয়ের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার প্রভসিমরন সিংয়ের অপরাজিত ৮০ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৬৬ রানের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় পাঞ্জাবের।

এই অর্জনে উচ্ছ্বসিত প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে দলের খেলোয়াড়দের প্রশংসা করার পাশাপাশি রিকি পন্টিংয়ের কোচিং ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে দীর্ঘ এক যুগ পর সালমানের প্রশ্নের উত্তর দিয়ে ভক্তদের মাঝে বাড়তি চাঞ্চল্য তৈরি করেছেন এই বলিউড তারকা।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬



Explore More Districts