প্রযুক্তিনির্ভর গ্রাহককেন্দ্রিক আধুনিক ব্যাংকে রূপ নিচ্ছে এনসিসি

প্রযুক্তিনির্ভর গ্রাহককেন্দ্রিক আধুনিক ব্যাংকে রূপ নিচ্ছে এনসিসি

এম শামসুল আরেফিন: এনসিসি ব্যাংক ডিজিটালাইজেশনের ধারায় দ্রুত আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকে রূপ নিচ্ছে। ব্যাংকিংয়ে এখন শাখানির্ভর সেবার বদলে সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমে প্রযুক্তিই মূল চালিকা শক্তি। আমাদের ব্যাংকের দুটি প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম—‘এনসিসি আইকন’ (করপোরেট গ্রাহকদের জন্য ইন্টারনেট ব্যাংকিং) ও ‘এনসিসি অলওয়েজ’ (রিটেইল গ্রাহকদের জন্য অ্যাপভিত্তিক ব্যাংকিং)। এ ছাড়া ই-কেওয়াইসি, সেলফ সার্ভিস পোর্টাল ও কিউআর পেমেন্টে শাখানির্ভরতা কমেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমানে আমাদের ‘এনসিসি-নেক্সট’ (পেপার ও ক্যাশলেস সেভিংস অ্যাকাউন্ট) রয়েছে। আগামী দিনে আমাদের এআইভিত্তিক পার্সোনালাইজড ব্যাংকিং, বিগ ডেটা অ্যানালিটিকস, আরও অত্যাধুনিক সাইবার সিকিউরিটি, ভার্চ্যুয়াল কার্ড, ডিজিটাল ঋণ ও ফিনটেক ইন্টিগ্রেশনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ও ডিজিটাল-ফার্স্ট মডেলে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো হবে।

Explore More Districts