সপ্তাহব্যাপী প্রবল বর্ষণে বাবুগঞ্জে আঞ্চলিক সড়কে ধস, দুর্ভোগ

সপ্তাহব্যাপী প্রবল বর্ষণে বাবুগঞ্জে আঞ্চলিক সড়কে ধস, দুর্ভোগ

১০ July ২০২৬ Friday ১১:২৭:০৮ PM

Print this E-mail this


নিজস্ব প্রতিনিধি:

সপ্তাহব্যাপী প্রবল বর্ষণে বাবুগঞ্জে আঞ্চলিক সড়কে ধস, দুর্ভোগ

সপ্তাহব্যাপী টানা প্রবল বর্ষণের কারণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর-মীরগঞ্জ-মুলাদী আঞ্চলিক সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট ফেরিঘাটমুখী গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।
শুক্রবার  সকালে সরেজমিনে দেখা যায়, বাবুগঞ্জ উপজেলার পাঁচ রাস্তা স্টেশন সংলগ্ন খান বাড়ির সামনে সড়কের উল্লেখযোগ্য অংশ পাশের একটি পুকুরে ধসে গেছে। সড়কের কার্পেটিংসহ মাটির বড় একটি অংশ দেবে যাওয়ায় যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে চলমান ভারী বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। এর ফলে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় হঠাৎ করে সড়কের অংশবিশেষ ধসে পড়ে।
রহমতপুর-মীরগঞ্জ-মুলাদী সড়কটি বরিশাল জেলার সঙ্গে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাট ফেরিঘাট এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। আড়িয়াল খাঁ নদীতে ফেরি পারাপারের মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ এবং দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের অসংখ্য যানবাহন এই সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ফলে সড়কটির ক্ষতি শুধু স্থানীয় যোগাযোগ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দা আবুল বাশার বলেন, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় সড়কের একটি অংশ কার্পেটিংসহ পাশের পুকুরে ধসে পড়েছে। দ্রুত সংস্কার না করা হলে আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। এতে সম্পূর্ণ সড়ক ঝুঁকির মুখে পড়বে এবং যান চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের দাবি, চলমান বর্ষায় ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী সংস্কার করা না হলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, প্রবল বর্ষণের কারণে সড়কের এ ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য ঠিকাদার নিয়োজিত রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী

মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত

বরিশাল স্কাউটের অনিয়ম নতুন করে খতিয়ে দেখা হবে: শিক্ষা বোর্ড চেয়ারম্যান

Explore More Districts