খেলতে চেয়েছিলেন কোর্তোয়া, কোচ উঠিয়ে নেওয়ার পরই সর্বনাশ

খেলতে চেয়েছিলেন কোর্তোয়া, কোচ উঠিয়ে নেওয়ার পরই সর্বনাশ

মাঠ ছাড়ার সময় কেঁদেই দিয়েছিলেন থিবো কোর্তোয়া।

বয়স ৩৪ বছর, নকআউট ম্যাচ বলে হারলেই বিদায়—এমন সমীকরণে হয়তো বিশ্বকাপ মঞ্চে নিজের শেষ মুহূর্তটাই অনুভব করছিলেন বেলজিয়াম গোলকিপার। লস অ্যাঞ্জেলেসে স্পেনের বিপক্ষে ম্যাচটি আসলেই বিশ্বকাপে তাঁর সর্বশেষ হয়ে উঠবে কি না, তা সময়ই বলবে। তবে এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে গেছে কোর্তোয়া ও তাঁর দলের। আর তাতে বড় ভূমিকা হয়তো তাঁর ওই মাঠ ছেড়ে যাওয়ারই।

কোর্তায়াকে তুলে নিয়ে বদলি গোলকিপার নামিয়েছিলেন বেলজিয়াম কোচ। আর সেই গোলকিপারের ভুলেই দ্বিতীয় গোল হজম করে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে বেলজিয়াম। ম্যাচ শেষে কোর্তায়া জানান, তিনি খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু কোচ রুডি গার্সিয়া তাঁকে মাঠে রাখতে রাজি ছিলেন না।

Explore More Districts