মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দারিয়াপুর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দারিয়াপুর ডিগ্রি কলেজের সভাপতি ও দূর্নীতি দমন কমিশনের চীফ প্রসিকিউটর এ্যাড. তরিকুল ইসলামের উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থান করায় তিনি উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রি কলেজের হিতৈষী সদস্য ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মছিহুল আজম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দারিয়াপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. আতিয়ার রহমান, দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন বিশ্বাস, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এহসানুল্লাহ হক মিলন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহাজাহান শেখ, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনারুল ইসলামসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পোষ্ট শেয়ার করুন


