শাহরাস্তি মাদকবিরোধী অভিযানে আটক ৪

শাহরাস্তি মাদকবিরোধী অভিযানে আটক ৪

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক পৃথক পৃথক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ৫০গ্রাম গাঁজাসহ ৪ জনকে করেছে পুলিশ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই(নিঃ) শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানার একটি টিম মাদক উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি করাকালে শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ গোলাম রাব্বি আকন (২৫), পিতা- মোঃ তোফাজ্জল আকন, মাতা- মোছা আলেয়া বেগম, সাং- নামাজপুর (নামাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে), ০২ নং ওয়ার্ড, থানা- পিরোজপুর সদর, জেলা- পিরোজপুর এ/পি- জগৎপুর (দরগা বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, ২। মোঃ আব্দুল কাদের (২৭), পিতা- মোঃ জাকির হোসেন পাটোয়ারী, মাতা- মোছাঃ পারুল আক্তার, সাং- পিপলকরা (জয়নাল আবেদীন পাটোয়ারী বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুর, ৩। মোঃ রুবেল হোসেন (৩২), পিতা- মোঃ সাদেক আলী, মাতা- মোছা সাজেদা বেগম, সাং- পিপলকরা (খালেক কাজী বাড়ী), থানা- কচুয়া, জেলা- চাঁদপুরদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হইতে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৬, তারিখ- ১৫ অক্টোবর, ২০২৬; জি আর নং-৩৩২, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।

অপরদিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আলীপুর এলাকায় এনাম মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া আসামী নাহিদুল ইসলাম (৩৩), পিতা- মৃত আবুল বাশার, মাতা- কামরুন্নাহার, গ্রাম- কুলশী (হাজী বাড়ী), থানা- শাহরাস্তি, জেলা -চাঁদপুরকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ২০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর এর শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৭, তারিখ- ১৫ অক্টোবর, ২০২৬; জি আর নং-৩৩৩, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৫ অক্টোবর ২০২৬

Explore More Districts