রৌমারীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক আজকের জামালপুর







রৌমারী সংবাদদাতা
প্রতিটি পুষ্টিহীন পরিবারে পুষ্টি নিশ্চিত করাই আমাদের মুল লক্ষ ও উদ্দেশ্য। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, কুড়িগ্রামের রৌমারী উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১৪ সেপ্টেবর সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে পুষ্টি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক প্রতিনিধি, সিএনএফ সভাপতি, ইউপি চেয়ারম্যানদ্বয় ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে এসিএফ এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো, মোতাহার হোসেনের সঞ্চায়লনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুশফিকুর রহমান, জনস্বাস্থ প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শাহিন মিয়া, ইউপি চেয়ারম্যান মো: সরবেশ আলী, মো: নজরুল ইসলাম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো: মোতাহের হোসাইন, সাংবাদিক ও সভাপতি মো: শফিকুল ইসলাম বাংলাদেশ প্রেসক্লাব, শওকত আলী সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব প্রমূখ।


Explore More Districts