যশোরের ঝিকরগাছায় দুর্বৃত্তদের হামলায় সেলিম রেজা নামে এক ডাক্তার আহত হয়েছেন। তিনি সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ভুমদিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন হিসাবে কর্মরত আছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ডাক্তার সেলিম রেজা জানান, তিনি কর্মস্থলের কাজ শেষে বিকাল থেকে ঝিকরগাছা ব্যক্তিগত চেম্বার করেন। বৃহস্পতিবার রাতে চেম্বার শেষে বারবাকপুর যান তার চেম্বারের সহকারী শারমিনের বাড়িতে দাওয়াত খেতে। রাত ৯ টার দিকে দাওয়াত খেয়ে ঝিকরগাছা বাজারে আসছিলেন। পথিমধ্যে বিশ্বাসপাড়া পৌঁছালে একদল অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি মারপিট করে। এসময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে হামলাকারীরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ঝিকরগাছা থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে তারেই যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
তিনি আরও জানান, হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। চেম্বারের সহকারী শারমিনের পিতা জয়নাল হোসেনের দাওয়াত রক্ষা করতে তিনি বারবাকপুর গিয়েছিলেন। প্রশাসন সঠিক তদন্ত করলে হামলাকারীর পরিচয় ও কারন জানা যাবে। এ ঘটনার সঠিত তদন্ত পূর্বক বিচার দাবী করেছেন তিনি।

