বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

২০২৪ সালে ঘরের মাঠে ইউরোতে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন ম্যানুয়েল নয়্যার। তবে বিশ্বকাপের আগ মুহূর্তে সিদ্ধান্ত বদলে দলে সুযোগ পান তিনি। এই বিশ্বকাপের পরই জার্মানির জার্সিটা তুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

ম্যানুয়েল নয়্যার

বৃহস্পতিবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে এই কথা জানা নয়্যার।

তিনি বলেন, বলেন, আমি ২০২৪ সালে ঘরের মাঠে ইউরোর পর সঙ্গত কারণেই সরে দাঁড়িয়েছিলাম। আমার কাছে সেটিই ছিল সঠিক সিদ্ধান্ত। সিদ্ধান্তটি আমার কাছে ঠিক মনে হয়েছিল। গত দুই বছর জাতীয় দলে খেলে যাওয়া আমার জন্য অনেক বড় চাপ হয়ে যেত।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নয়্যার বলেন, আমার কাছে পরিষ্কার, এটিই আমার শেষ টুর্নামেন্ট। দুই বছর পরের ইউরোতে থাকার কোনো পরিকল্পনা আমার নেই। গত কয়েক দিনে আমি মেনে নিয়েছি যে জার্মানির হয়ে এগুলোই আমার শেষ ম্যাচ। তবে আমি বিদায়ী উপহারের দিকে নয়, সামনে থাকা ম্যাচগুলোর দিকেই তাকাতে চাই।

২০১৪ বিশ্বকাপজয়ী নয়্যার বর্তমানে ৪০ বছর বয়সী। এটি জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে তার টানা পঞ্চম বিশ্বকাপ। নিজ দেশে অনুষ্ঠিত ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তিনি।

তবে বায়ার্ন মিউনিখের হয়ে মৌসুমের দ্বিতীয় ভাগে দারুণ পারফরম্যান্সের পর কোচ জুলিয়ান নাগেলসমানের বিশ্বকাপ দলে জায়গা পান নয়্যার। তার এই প্রত্যাবর্তন অনেকের কাছেই ছিল বিস্ময়কর।

নয়্যারের ফেরার আগে অলিভার বাউমানকে টুর্নামেন্টের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু নয়্যারের প্রত্যাবর্তনের পর দায়িত্ব পান অভিজ্ঞ এই গোলরক্ষক। দুই বছর পর জাতীয় দলের হয়ে নিজের প্রথম ম্যাচে খেলেন তিনি। সেই ম্যাচে গ্রুপ ‘ই’-তে কুরাসাওকে ৭-১ গোলে হারায় জার্মানি।

বাউমানের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন নয়্যার। তিনি বলেন, ‘আমরা অলিভারের সঙ্গে একসঙ্গে কাজ করি। আমরা একে অপরকে সমর্থন করি এবং দলের জন্য অনুশীলন করি। একসঙ্গে হওয়ার পর আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং আমার ফেরা কীভাবে হলো, সেটি নিয়েও কথা বলেছি।

আরও পড়ুনঃ

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

উল্লেখ্য, শনিবার আইভরি কোস্টের বিপক্ষে মাঠে নামবে জার্মানি। সেই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত হবে তাদের।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com


Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.


Follow iNews Zoombangla On Google

Explore More Districts