জাতীয় যুব দিবস উপলক্ষে জাগ্রত যশোর যুব মহিলাও শিশু উন্নয়ন সংস্থার দিবস পালন

জাতীয় যুব দিবস উপলক্ষে জাগ্রত যশোর যুব মহিলাও শিশু উন্নয়ন সংস্থার দিবস পালন

শুক্রবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা দিবসটি পালন করেছেন।যুব দিবসের প্রতিপাদিত্য ” দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ “এই ধারাবাহিকতায় ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বরনে স্মৃতিধারন এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাগ্রত যশোর যুব মহিলা ও শিশু উন্নয়ন সংস্থাটি বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন।

যশোরের বেনাপোল সড়কে রাস্তার পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি। সংগঠনটি পর্যায়ক্রমে যশোর জেলার বিভিন্ন স্থানে ১ হাজার গাছ লাগাবেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন সদস্যগন।

সৈয়দা ফারজানা ইয়াসমিন বৃষ্টি বলেন,, আমরা ভাস্কর্য না বানিয়ে ২০২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বৃক্ষরোপণ ও জনসেবামূলক কাজ করে যাচ্ছি। আমাদের কাজের মাধ্যমে সব সময় শহীদদের স্মরণ করে রাখতে চায় এবং শহীদদের স্মরণে যশোরকে সবুজায়ন করতে চায়।

Explore More Districts