মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর নতুন বাজার পৌর সুপার মার্কেটের ৪র্থ তলায় ৯ নভেম্বর বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলমগীর হোসেন দুলালের পরিচালনায় ও শ্যমাপদ ষোষ ভুলুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রিয় ভাষাণী পরিষদের সাধারণ সম্পাদক ডা.হারুন অর রশিদ, সদস্য তাহেরা বেগম জলি ও অনুপ কুন্ডু ।
উপস্থিত ব্যাক্তিবর্গের মধ্যে উম্মুক্ত আলোচনায় অংশ নেন – সাংস্কৃতিক ব্যাক্তিত্ব রফিকুল ইসলাম , এ্যাড. বিধূভূষণ পলাশ ও গণমাধ্যম ব্যাক্তি আবদুল গনি । বক্তাগণ ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক ও সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন , ‘‘ মাওলানা আবদুল হামিদ খান ভাসানী যিনি ‘মজলুম জননেতা’ ও ‘ মাওলানা ভাষানী ’ নামে সমধিক পরিচিত ছিলেন। ব্রিটিশ ভারত,পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রভাবশালী ও আইকনিক নেতা ছিলেন । তিনি মজলুম জননেতা, শোষিত ও বঞ্চিত মানুষের নেতা এবং ইসলামিক সমাজতান্ত্রিক ভাবধারার জননেতা ছিলেন। তিনি আসাম ও বাংলায় কৃষক আন্দোলন এবং খিলাফত আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। দেওবন্দ মাদরাসায়ও তিনি পড়াশোনা করেছেন বরে তাঁকে মাওলানা বলে ডাকত।’’
তিনি পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের (পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। পরবর্তীতে মতপার্থক্যের কারণে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট গঠন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি উপদেষ্টা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালের মে মাসে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চে নেতৃত্ব দেন। ১৯৭৭ সালে তাঁকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার এবং ২০০২ সালে একুশে পদক প্রদান করা হয়।

তাঁর নামের সাথে ‘ভাসানী’ যুক্ত হওয়ার পেছনে একটি ঐতিহাসিক আন্দোলন জড়িয়ে রয়েছে। ১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের একটি ভাসমান চরে তিনি বাঙালি কৃষকদের অধিকার রক্ষায় এক বিশাল কৃষক সম্মেলনের আয়োজন করেন। এ সম্মেলনের পর থেকেই স্থানীয় সাধারণ মানুষ তাঁকে ভালোবেসে ‘মাওলানা ভাসানী’ বলে ডাকতে শুরু করে।’’
মাওলানা ভাসানী এ বর্ণবাদী ও বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলেন এবং আসামে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠা করেন। ১৯৫৭ সালের ফেব্রুয়ারি মাসে টাঙ্গাইলের কাগমারীতে মাওলানা ভাসানী একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্মেলন ডাকেন- যা কাগমারী সম্মেলন নামে ইতিহাসে বিখ্যাত। এ সম্মেলনে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের চরম বৈষম্যমূলক আচরণের তীব্র সমালোচনা করেন।
পাকিস্তানের ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি তাঁর বিখ্যাত হুঁশিয়ারি উচ্চারণ করেন—”আসসালামু আলাইকুম” (অর্থাৎ,শোষণ বন্ধ না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে বিদায় জানাবে)। এ বক্তব্যটি ছিল বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রাথমিক পরোক্ষ ঘোষণা।
রাজনীতির পাশাপাশি তিনি সাধারণ মানুষের শিক্ষার প্রসারে কাজ করে গেছেন। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয় (যা বর্তমানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এবং এর ভিত্তি স্থাপন করেছিলেন।
এছাড়া তিনি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক আশ্রম তৈরি মাওলানা ভাসানী ক্ষমতার রাজনীতি বা কোনো বড় পদের লোভ কখনো করেননি। তিনি সবসময় লুঙ্গি, সাধারণ পাঞ্জাবি ও মাথায় টুপি পরে অতি সাধারণ মানুষের মতো জীবন কাটাতেন। টাঙ্গাইলের সন্তোষে একটি সাধারণ কুঁড়েঘরে তিনি জীবনের শেষ দিনগুলো পার করেছেন এবং মৃত্যুর পর সেখানেই তাঁকে সমাহিত করা হয়। তিনি ১২ ডিসেম্বর ১৮৮০ সালে সিরাজগঞ্জের ধানগাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৭ নভেম্বর ১৯৭৬ সালে ঢাকায় মৃত’্যবরণ করেন।
আবদুল গনি
৯ নভেম্বর ২০২৬
এ জি

