চকরিয়ায় লরির ধাক্কায় ছিটকে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত – দৈনিক আজাদী

চকরিয়ায় লরির ধাক্কায় ছিটকে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত – দৈনিক আজাদী





চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তেলবাহী লরির ধাক্কায় ছিটকে গিয়ে দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গয়ালমারা স্টেশনের কাছে পেট্রোল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আবদুর নূর সওদাগর (৫৬)। তিনি উত্তর হারবাং রোডপাড়া এলাকার বাসিন্দা। তিনি আজিজনগর স্টেশনের চাল ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শীরা জানায়- আবদুর নূর সওদাগর বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে নিজের খামারবাড়িতে যাচ্ছিলেন। তিনি উত্তর হারবাং পেট্রোল পাম্প এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি তেলবাহী লরির সাথে ধাক্কা খায়। এমন সময় তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে কক্সবাজারমূখী একটি বেপরোয়া গতির ট্রাক তাঁকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা সদরের সাউন্ট হেলথ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীণ অবস্থায় বিকেলে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. জাকিবুল ইসলাম ফরহাদ জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Explore More Districts